ঘরে বসে আয়
রিমোট জব, ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসার পূর্ণাঙ্গ বাংলা গাইড
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট ও উদ্যোক্তা। কাজ, প্রযুক্তি, ইতিহাস আর পরিবার নিয়ে যা শিখেছি, সহজ বাংলায় বই আকারে লিখি।
প্রতিটি বই PDF ফরম্যাটে। বিকাশ, নগদ বা সেলফিনে পেমেন্ট করুন, যাচাইয়ের পর ইমেইল ও ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করুন।
রিমোট জব, ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসার পূর্ণাঙ্গ বাংলা গাইড
অবতরণ থেকে সংকলন ও সংরক্ষণ পর্যন্ত সহজ বাংলায়
জেন জি, জেন আলফা ও জেন বিটা সন্তান বড় করার বাংলা গাইড
আমি অতিক বিন হাবিব । পড়াশোনার শুরু মাদ্রাসা অঙ্গনে — তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ও ঢালকা আলিয়া থেকে। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করি। প্রযুক্তির পথে আসি IDB থেকে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপ্লোমা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি (IIT) থেকে পিজিডিআইটি (PGDIT) করে।
পেশাগত জীবনে Logic Software Ltd.-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, QnS Academy London-এ রিমোট ওয়েব ম্যানেজমেন্টে এবং Green Leaf BD-তে ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছি। পাশাপাশি নিজের কিছু উদ্যোগ গড়ে তুলেছি — Remote BD Jobs ও Work From Home প্ল্যাটফর্ম।
লেখালেখির অভ্যাস দীর্ঘদিনের। আমার লেখা প্রকাশিত হয়েছে আমার দেশ, প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকে। বছরের পর বছর ওয়েব অ্যাপ্লিকেশন বানানো, রিমোট কাজ করা আর নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে একটা জিনিস বুঝেছি: ভালো তথ্য বাংলায় সহজে পাওয়া যায় না। সেই ঘাটতি পূরণ করতেই বই লিখি — প্রতিটি বই এমনভাবে সাজানো, যেন পড়ে সঙ্গে সঙ্গে কাজে লাগানো যায়।